সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কেডিএ’র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ | চ্যানেল খুলনা

সংবাদ সম্মেলনে অভিযোগ, কেডিএ’র ভবন ভাঙ্গার চিঠি উদ্দেশ্য প্রণোদিত

কেডিএ’র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

কেডিএ’র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে খোলাবাড়িয়া ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব সেলিনা ইয়াসমিন এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি আরো বলেন, কেডিএ আবাসিক সংকট নিরসনের জন্য নিরালা-২ নামে একটি আবাসিক প্রকল্পের জন্য উদ্যোগ নিয়েছে। তৎপরতা দেখে মনে হয় তারা ডুবি ও খোলাবাড়িয়া মৌজায় জমি অধিগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায়, প্রতিবাদ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার নির্মাণাধীন একতলা ভবন ভেঙ্গে দেয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে চিঠি দিয়েছে। যা আদালত অবমাননার শামিল। লবণচরা থানার সামনে আমার বসতভিটে নিয়ে বটিয়াঘাটা সহকারী জজ আদালতে মামলা চলছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, উল্লিখিত মৌজায় স্বল্প আয়ের মানুষের বসবাস। বাস্তুভিটা রক্ষা করার জন্য এখানে ভূমি রক্ষা কমিটি গড়ে ওঠে। এ মৌজা নিয়ে নিরালা আবাসিক এলাকা-২ নামে প্রকল্প গ্রহণ করে। এখানে প্রকল্প না নেওয়ার জন্য এলাকাবাসী কেডিএ’র কাছে দাবি জানায়।
গত ১৮ অক্টোবর কেডিএ কর্তৃক আয়োজিত গণশুনানীতে নিরালা আবাসিক-২ প্রকল্প স্থগিত করে। আমি গণশুনানীতে এলাকাবাসীর পক্ষ নিয়ে বক্তব্য দেয়ায় কেডিএ ব্যাক ডেট দিয়ে ১৭ অক্টোবর অথরাইজড অফিসার আমার একতলা ভবন অননুমোদিত আখ্যা দিয়ে ভেঙ্গে ফেলার জন্য চিঠি দেয়। চিঠিতে বলা হয় ভবন ভেঙ্গে না ফেললে কেডিএ ভাঙ্গার ব্যবস্থা করলে তার খরচ বাড়ির মালিককে বহন করতে হবে। কেডিএ’র উদ্দেশ্য সফল না হওয়ায় আন্দোলনকারীদের হয়রানি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি সচেতন ব্যক্তিদের আন্দোলনকারীদের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে নাজিমউদ্দিন, আলাউদ্দিন, মো: ওয়াহিদুজ্জামান, মাসুদ দাড়িয়া উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।