সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ সেমিনার আজ (বৃহস্পতিবার) বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ভোক্তার অধিকার রক্ষায় দেশে আইন প্রণয়নের পর ব্যবসায়ী ও  ভোক্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এই আইন সম্পর্কে  জনসচেতনতা আরো বৃদ্ধি পেলে ভোক্তার অধিকার সংরক্ষণ সহজ হবে। আইন কেবল শাস্তি দেওয়ার জন্য নয় বরং অবৈধ কাজ থেকে সবাইকে দূরে রাখার একটি প্রচেষ্টা। ভেজাল খাদ্যপণ্য গ্রহণের ফলে মানবদেহে বহুবিধ রোগের সৃষ্টি হয়। তিনি বলেন, খাবারে কৃত্তিম রং ও ক্ষতিকর রাসায়নিক মেশানো যাবে না। পণ্যের মোড়কে উল্লিখিত মেয়াদ ও মূল্যে কোন রকম কারচুপি করা দন্ডনীয় অপরাধ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) শরিফা সুলতানা। সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ভোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।