সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ বছর পর পিতার স্বীকৃতি দিয়েও ভোগ করতে হবে যাবজ্জীবন সাজা | চ্যানেল খুলনা

১৩ বছর পর পিতার স্বীকৃতি দিয়েও ভোগ করতে হবে যাবজ্জীবন সাজা

খুলনায় এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও গর্ভের বাচ্চাকে অস্বীকারের ঘটনায় ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় ১৩ বছর পর পিতার স্বীকৃতি দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা ১১ টায় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি মোঃ রফিকুল ইসলাম ঢালী আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পি‌পি অ্যাডভোকেট ফ‌রিদ আহ‌মেদ বলেন, ২০০৯ সালের ২৬ আগস্ট খুলনা নগরীর ছোট বয়রা গোলদারপাড়া এলাকার মুদি দোকানী রফিকুল ইসলাম ঢালী একই এলাকার এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে তিন মাসের অন্তঃসত্তা ওই নারীকে বিয়ে করতে অস্বীকার করলে ভুক্তভোগী নারী ১৮ সেপ্টেম্বর সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর সোনাডাঙ্গা থানার এস আই মুন্সী শফিকুল ইসলাম আসামির নাম উল্লেখ করে আদালতে অ‌ভিযোগপত্র দা‌খিল ক‌রেন।
আদালত আসামি, ভুক্তভোগী নারী ও ওই শিশুর ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠান। এ বছরের ২২ জুন ডিএনএ পরীক্ষার ফলাফল আসলে শিশুটির পরিচয় শনাক্ত হয়। এর মধ্য দিয়ে আদালত শিশুটির পিতার স্বীকৃতি দিয়েছেন। এ মামলায় ৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

পথচারীকে অশ্লীল অঙ্গভঙ্গি, অটোচালক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।