সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জেলা আ’লীগ নেতা ও বিশ্বাস প্রোপার্টিজের সিইও আজগর বিশ্বাস তারা’র মায়ের দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

জেলা আ’লীগ নেতা ও বিশ্বাস প্রোপার্টিজের সিইও আজগর বিশ্বাস তারা’র মায়ের দাফন সম্পন্ন

খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ও বিশ্বাস প্রোপার্টিজের সিইও আজগর বিশ্বাস তারা’র মাতা মোসা: সেলিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার(৩০ আগস্ট) আনুমানিক ভোর ৪টা ৩০ মিনিটে বার্ধক্য জনিত কারনে তিনি ইহকাল ত্যাগ করেন। তিনি খুলনা মহানগরীর রায়েরমহলের বাসিন্দা। এসময় তার বয়স ছিলো ৬৭ বছর। দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাযা এদিন যোহরবাদ বিশ্বাস প্রোপর্টিজের কর্পোরেট অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এসময় জানাযার নামাজে অংশগ্রহন করেন খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, ডিসি সাউথ তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, শেখ মো: ফারুক আহম্মেদ, কাজী শামীম আহসান, শেখ ফারুক হাসান হিটলু, মোজাফ্ফর মোল্লা, মো: খায়রুল আলম, জামিল খান, সরদার আবুল কাশেম ডাবলু, শেখ আবিদউল্লাহ, শেখ হাসান ইফতেখার চালু, সরদার জাকির হোসেন, দেবদুলাল বাড়ই বাপ্পি, মেমোরি সুফিয়া রহমান শুনু, দিদারুজ্জামান, পারভেজ হাওলাদার, ইমরান হোসেন, শিমুল, মশিউর রহমান সুমন, সাধন অধিকারী, চিশতী নাজমুল বাশার স¤্রাট, সাইফুল ইসলাম সাইফ, আব্দুল হান্নান, হাসনা হেনা প্রমুখ। এছাড়াও আত্মীয় স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের নামাজে জানাযা শেষে হামিদপুর পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে সমাহিত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।