সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আমেরিকায় ড. সেলিমকে সংবর্ধনা | চ্যানেল খুলনা

আমেরিকায় ড. সেলিমকে সংবর্ধনা

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ-কে যুক্তরাষ্ট্রস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, মিশিগান (সিইউএএএম) কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনটি গত ২৮ আগস্ট মিশিগান স্টেটের ওয়ারেন সিটিতে ড. সেলিম ও প্রফেসর ড. রবীন্দ্র নাথ শীল-কে এ সংবর্ধনা প্রদান করে।
সিইউএএএম-এর সভাপতি সৈয়দ মইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে হ্যামট্রামক সিটি’র ডেপুটি মেয়র কামরুল হাসান, জিএম ব্যবস্থাপক কামরুল হাসান চৌধুরী, মো. লুৎফুল বারী নিয়ন, মোহাম্মদ আফতাব, ওলিউর রহমান, সাহেদুল ইসলাম এবং নুসরাত সবনম প্রমুখ এসময় বক্তব্য রাখেন। বৃহত্তর চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে জাহেদ মিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সংবর্ধিতদের স্বাগত জানান।
হাসিব ভূইয়া, মিস নিপা, ড. জাকির, সাংবাদিক শফিক রহমানসহ সিইউএএএম-এর উল্লেখযোগ্য সংখ্যক আজীবন সদস্য এবং অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথি হিসেবে তাঁর প্রতিক্রিয়ায় ড. সেলিম সংক্ষিপ্ত সময়ে আয়োজিত সুন্দর এ অনুষ্ঠানের জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রাক্তন ছাত্রদের বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ আখ্যা দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। সংগঠনটির সচিব লুৎফর রহমান সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক: রকিবুল ইসলাম বকুলের

বুলেটের রাজনীতিকে আমরা ব্যালটের রাজনীতির মাধ্যমে পরাজিত করব : হাসনাত আব্দুল্লাহ

ধানের শীষের পক্ষে ১৪ নং ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত

জনগণের ভোট রক্ষায় বিএনপির নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে

দেশে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দখলবাজি চলতে দেয়া হবে না : জাহাঙ্গীর

গদাইপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী জনসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।