সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এ্যাডঃ মঞ্জুরুল ইমাম হত্যা মামলা পুন তদন্ত ও বিস্ফোরক মামলার রায় কার্যকরের দাবী নগর যুবলীগের | চ্যানেল খুলনা

এ্যাডঃ মঞ্জুরুল ইমাম হত্যা মামলা পুন তদন্ত ও বিস্ফোরক মামলার রায় কার্যকরের দাবী নগর যুবলীগের

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডঃ মঞ্জুরুল ইমাম এর ১৯তম মৃত্যুবার্ষিকীতে দিন ব্যাপী নানা কর্মসুচীর মধ্যদিয়ে পালন করেছে নগর যুবলীগ। বৃহষ্পতিবার সকাল নয়টায় দলীয় কার্যালয় হতে নগর আওয়ামী লীগের শোক র‌্যালীতে অংশগ্রহন করে সামসুর রহমান রোডস্থ এ্যাডঃ মঞ্জুরুল ইমাম স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নগরীর বয়রায় মরহুমের কবর জিয়ারত এবং পাশ্ববর্তী মসজিদে অনুষ্ঠিত দোয়ায় অংশগ্রহন করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর যুবলীগ নেতা এ্যাডঃ আল আমীন উকিল, কাজী কামাল হোসেন অভিজিৎ চক্রবর্তী দেবু, মহিদুল ইসলাম মিলন, মোস্তফা শিকদার, মসিউর রহমান সুমন, ইয়াসিন আরাফাতসহ নগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, এ্যাডঃ মঞ্জুরুল ইমাম হত্যা মামলার পুনঃতদন্ত করে সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও বিস্ফোরক মামলার রায় দ্রুত কার্যকরের দাবীও জানান নেতৃবৃন্দ। এছাড়াও নেতৃবৃন্দ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নগর আওয়মাী লীগের শোক সভায় অংশগ্রহন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।