সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২১ বিজিবি'র ব্যবস্থাপনায় শোক দিবসে উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা | চ্যানেল খুলনা

২১ বিজিবি’র ব্যবস্থাপনায় শোক দিবসে উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর ব্যবস্থাপনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান প্রসংগে।
আজ ১৫ আগস্ট ২০২২ তারিখ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে দেশব্যাপী জাতীয় শোক দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সেক্টর সদর দপ্তর, খুলনা এবং খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় বিএ-৫২৯৫ কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, খুলনা এর উপস্থিতিতে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খুলনা এলাকায় প্রায় ২০০০ (দুই হাজার) জনের বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই সাথে দুস্থ ৫০ জন এর মাঝে নগদ অর্থ সাহায্য প্রদান করা হয় ৷ উক্ত সময়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৫০৭ মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এবং অন্যান্য অফিসার্সবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।