সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশ-ভারত সৌহার্দ্য যাত্রা খুলনা-কোলকাতা-খুলনা সরাসরি আন্তর্জাতিক বাস পরিসেবার উদ্বোধন | চ্যানেল খুলনা

বাংলাদেশ-ভারত সৌহার্দ্য যাত্রা খুলনা-কোলকাতা-খুলনা সরাসরি আন্তর্জাতিক বাস পরিসেবার উদ্বোধন

বাংলাদেশ-ভারত সৌহার্দ্য যাত্রা খুলনা-কোলকাতা-খুলনা সরাসরি আন্তর্জাতিক বাস পরিসেবার উদ্বোধন করা হয়। ২১ জুলাই বৃহস্পতিবার সকাল সারে ৮ টায় খুলনা নগরীর রয়েল মোড় চত্ত্বরে গ্রীণলাইন পরিবহন প্রাঃ লিঃ এর তত্ত্বাবধায়ক মোঃ মঈনুল ইসলাম জমাদ্দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আনুষ্ঠিকতার উদ্বোদন করা হয়। এ সময় মোঃ মঈনুল ইসলাম জমাদ্দার জানান খুলনাবাসীর সুবিধার্তেই খুলনা-কোলকাতা-খুলনা সরাসরি আন্তর্জাতিক বাস পরিসেবা আগেও চালু করা হয়েছিলো করোনা মহামারির কারনে তা এতোদিন বন্ধ ছিলো। তবে খুলনা চেম্বার অব কমার্সের বিশেষ অনুরোধে পুনরায় যাত্রী সেবার কথা চিন্তা করেই এ সার্ভিস আবার চালু করা হয়েছে। সপ্তাহে মঙ্গল-বৃহস্পতি ও শনিবার এই তিনদিন সম্মানিত যাত্রীরা এ সেবা পাবেন ও যাত্রীদের যাত্রা যেন নির্বিগ্নে হয় সে দিকে অবশ্যই প্রচেষ্টা থাকবে বলে তিনি জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক জেড এ মাহমুদ ডন, খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক চৌধুরী মিনহাজ উজ জামান সজল, টুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবন (টিওএএস)-এর সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেবিট। উদ্বোধন অনুষ্ঠান শেষে সম্মানিত যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন গ্রীণলাইন পরিবহন প্রাঃ লিঃ এর তত্ত্বাবধায়ক মোঃ মঈনুল ইসলাম জমাদ্দার।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।