সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ ফারুক হোসেন’র বাড়ি উচ্ছেদের ঘটনায় খুলনা নগর বিএনপির নিন্দা | চ্যানেল খুলনা

শেখ ফারুক হোসেন’র বাড়ি উচ্ছেদের ঘটনায় খুলনা নগর বিএনপির নিন্দা

খুলনা বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে মহানগর বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফারুক হোসেন’র নিউ মার্কেটের পার্শ্বে কেডিএ’র বন্দোবস্তকৃত বাড়ি উচ্ছেদের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জ্ঞাপন করেছেন।

বুধবার (২০ জুলাই) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ নিয়ম মেনে বন্দোবস্তকৃত সম্পত্তিতে বিএনপি নেতা বাড়ি নির্মান করেন। কিন্তু কেডিএ কর্তৃপক্ষ বাড়িটি উচ্ছেদের নামে ভাঙচুর করে ক্ষমতার অপব্যবহার ও শাসক দলের দ্বারা প্রভাবিত হয়ে প্রতিহিংসার পরিচয় দিয়েছেন। বিবৃতিদাতারা এ ধরনের প্রতিহিংসামুলক কর্মকান্ড পরিহার করে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতার ক্ষতিপুরন প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক কাজী মো. রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।