সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজ শুক্রবার (১৫ জুলাই) বিকাল ৩ টায় নগরীর খালিশপুর ফজলুল করিম রহ. ফাউন্ডেশন মিলানায়তনে নগর সভাপতি (ভারপ্রাপ্ত) মুফতী মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক গাজী ফেরদাউস সুমন, মাওঃ আব্বাস আমিন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল মান্নান, মাওলানা নিজাম উদ্দিন মল্লিক, ইসলামী শ্রমিক আন্দোলনের গাজী মুরাদ হোসেন, ইসলামী যুব আন্দোলনের মোঃ ইমরান হোসেন মিয়া, ইসলামী ছাত্র আন্দোলনের মাহদী হাসান মুন্না প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফের বড় জামাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং ২৯ শে জুলাই কর্মী তারবিয়াত সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তসহ আলোচনা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।