সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরের যুবদল নেতা ধনি হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ খুলনা নেতৃবৃন্দের | চ্যানেল খুলনা

যশোরের যুবদল নেতা ধনি হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ খুলনা নেতৃবৃন্দের

প্রকাশ্যে ছুরিকাঘাতে যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনি (৫২) হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। গত ১২ জুলাই দুপুরে যশোরের শংকরপুর আকবারের মোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটে। গতকাল মঙ্গলবার (১২ জুলাই) খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর যৌথ বিবৃতিতে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, প্রকাশ্য দিন-দুপুরে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করা আইন-শৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ। নিশিরাতের ভোটডাকাত ফ্যাসিষ্ট আওয়ামী সরকার ও সরকারি দলকে শুধুমাত্র পাহারা না দিয়ে দেশের জনগনের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা ঠিক রাখার বিষয়ে পুলিশের আরও কঠোর ভূমিকা রাখা উচিত। একই সঙ্গে খুনিদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় এনে পুলিশ যে জনগনের বন্ধু সেটা প্রমাণ করুন। একই সাথে যুবদল নেতা ধনি হত্যার প্রতিবাদে আগামীকাল ১৪ জুলাই (বৃহস্পতিবার) দেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ও কালো ব্যাজ ধারণ এবং ১৬ জুলাই (শনিবার) দেশের সকল উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি সফলের আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।