সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা এবং দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা আজ (রবিবার) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সুশাসনের জন্য দুর্নীতি হল প্রধান বাধা। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আত্মসমালোচনা দরকার। যদি সবাই সবার দায়িত্ব ঠিকভাবে পালন করে তাহলে দুর্নীতি কমানো সম্ভব হবে। কেউ দুর্নীতি করলে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তা যেন প্রতিটি অফিসেই বাস্তবায়ন করা হয়। মেয়র বলেন, নগরীর প্রতিটি ঘরে সিটি কর্পোরেশনের সেবা পৌঁছে দিতে ওয়ার্ডভিত্তিক কমিটিকে শক্তিশালী করতে হবে। নাগরিকদের সেবা দেওয়া ও তাদের সেবা গ্রহণে সমন্বয় সৃষ্টি করতে জনমত গঠন জরুরি। তিনি উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করার আহবান জানান।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম, মোঃ আলী আকবর, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু ও সচিব মোঃ আজমুল হক। কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কেসিসি’র বিভিন্ন শাখার প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।