সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ওয়ার্ড যুবলীগের আবেদন পত্র গ্রহন ও বিতরণ এর তারিখ পরিবর্তন | চ্যানেল খুলনা

ওয়ার্ড যুবলীগের আবেদন পত্র গ্রহন ও বিতরণ এর তারিখ পরিবর্তন

ওয়ার্ড যুবলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের আবেদন পত্র বিতরণের তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এর নির্দেশনায় সাংগঠনিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেন নগর যুবলীগের সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজ। সিদ্ধান্ত সমূহ হলো আগামী ১৫, ১৬ ও ১৭ জুন ’২২ইং অনিবার্য কারণবশত ওয়ার্ড যুবলীগ সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের আবেদন পত্র গ্রহন ও বিতরণ স্থগিত থাকবে। আগামী ১৮, ২০ ও ২১ জুন ’২২ইং যথারীতি দলীয় কার্যালয়ে সন্ধ্যা ০৭টা থেকে রাত ০৯টা পর্যন্ত আবেদন পত্র গ্রহন ও বিতরণ হবে। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজী ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, শেখ মোহাম্মদ আলী, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মসিউর রহমান সুমন, ইয়াসিন আরাফাত, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, শাহ আরাফাত রাহীব প্রমূখ।
উল্লেখ্য সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানার ওয়ার্ড সমূহ থেকে এ পর্যন্ত মোট ৩৪৭ জন প্রার্থী আবেদন পত্র সংগ্রহ করেছেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

আমরা সরকার গঠন করলে নোয়াখালী বিভাগ করার দাবি পূরণ করব: শফিকুর রহমান

আরেকটি মহল ষড়যন্ত্র করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

নতুন ‘মাল্টিমিডিয়া বাসে’ জামায়াতের নির্বাচনী প্রচার শুরু

‘ভোটে নির্ধারিত হবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার’

‘স্বৈরাচারের মুখের ভাষায়’ বিএনপিকে দুর্নীতিগ্রস্ত বলছে একটি দল: তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।