সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে খুলনার দৌলতপুরে বিক্ষোভ ও আলোচনা সভা | চ্যানেল খুলনা

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে খুলনার দৌলতপুরে বিক্ষোভ ও আলোচনা সভা

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বিকেলে খুলনার দৌলতপুর দেয়ানা পাবলা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভারতীয় বিজেপি নেত্রী নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দালের কুশ-পুত্তলিকা অগ্নি সংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

স্থানীয় দেয়ানা পাবলা মুকুল ভান্ডার মোড়ের ঈদগাহ ময়দানে আয়োজিত সুলতানিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস রশিদ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মুফতি মাওলানা ইলিয়াস মাঞ্জুরি, মুফতি শহিদুল ইসলাম, মুফতি মাওলানা আব্দুর রশিদ এবং দেয়ানা ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ হোসেন, মুকুল শেখ , মোঃ কবীর হোসেন, স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ। সভাশেষে বিক্ষুব্ধ জনতা এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দলটির আরেক জ্যেষ্ঠ নেতা দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ইতোমধ্যে এ ঘটনায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।