সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার দৌলতপুরে জাগ্রত খুলনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ | চ্যানেল খুলনা

খুলনার দৌলতপুরে জাগ্রত খুলনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাগ্রত খুলনা একটি সেবামূলক সংগঠন মানবতায় গড়বো দেশ, বদলে যাবে বাংলাদেশ। এই শ্লোগানকে সামনে রেখে এই সেবামূলক সংগঠনের পক্ষ থেকে প্রায় দুইশত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। খুলনা দৌলতপুর থানার অন্তর্গত আড়ংঘাটা ,মহেশ্বরপাশা গ্রামের বুচিতলা, পশ্চিমপাড়া, সাহাপাড়া ,দে পাড়া ,দিঘীর পশ্চিম পাড় মুন্সিপাড়া, ও বিভিন্ন এলাকায় রাতভর জাগ্রত খুলনা কর্মীরা অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল ,১কেজি পোলাও চাল , ২কেজি আলু ,১কেজি পিয়াজ, সেমাই ,তরল দুধ ,মুসুরির ডাল, চিনি ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিলেন, জাগ্রত খুলনা সংগঠন টির সম্মানিত সভাপতি জনাব মোঃ নীরব আলী। ও সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আমিনুল হক টিংকু। সাধারণ সম্পাদক আসমাউল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম বিল্লাহ, (পলাশ) সাংগঠনিক সম্পাদক তানজিল সানি. প্রচার সম্পাদক সজল, দপ্তর সম্পাদক অভিজিৎ, শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মাশারুল মোরশেদ ও মিজানুর রহমান. ও রক্তদান শাখা সম্পাদক তরুণ উদীয়মান স্বেচ্ছাসেবী আবির হোসেন, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমতিয়াজ মোঃ সাবেদ , মোঃ মারুফ, জামিল উদ্দিন, আলম হোসেন আল আমিন হোসেন, আশিক মোল্লা ,শাহীন, আফনান প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।