সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিত্রালী সুপার মার্কেটের সেফটি ট্যাঙ্কি থেকে মৃত শিশু উদ্ধার | চ্যানেল খুলনা

চিত্রালী সুপার মার্কেটের সেফটি ট্যাঙ্কি থেকে মৃত শিশু উদ্ধার

খুলনা মহানগরীর খালিশপুর চিত্রালী সুপার মার্কেটে নির্মাণাধীন সেফটি ট্যাংকির ম্যানহোল পড়ে ৭ বছর বয়সী শিশু আব্দুল্লাহ্’র মৃত্যু হয়েছে। সে খালিশপুর বঙ্গবাসী এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে। শনিবার (২৩ এপ্রিল) সকালে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, চিত্রালী সুপার মার্কেটে নির্মাণাধীন সেফটি ট্যাংকির ম্যানহোল খোলা রেখে নির্মাণ কাজ চলছিল।
আব্দুল্লাহ গতকাল শুক্রবার থেকেই বাসায় ছিলো না। তার পরিবার থেকে অনেক খুজেও যখন পায়নি। তখন শনিবার সকালে তাকে খুজতে কৌতুহলবশত ম্যানহোলের কাছে আসলে একটি হাত দেখতে পায়। এবং তখন শিশুটিকে এলাকার লোকজন মৃত অবস্থায় উদ্ধার করে। বিষয়টিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে ।
নাম প্রকাশ না করার শর্তে আব্দুল্লাহর যে মসজিদে নামাজ পড়তো সেখানকার এক মুসল্লি জানায়, আব্দুল্লাহর এক বোনের ডিভোর্স হত গত কয়েকদিন আগে। তার দুলাভাই নাকি তার পরিবারকে দেখে নেওয়ার কথা বলছিলো। তার দুলাভাই শাহাদাত এর বাড়ি এবং মৃত দেহ উদ্ধাররে সেফটি ট্যাংকির ম্যানহোল কাছাকাছি যায়গায়। এছাড়া তিনি আরো বলেন, আব্দুল্লাহ এর গায়ে তেমন কোন দাগ নাই। ম্যানহোলের ছিদ্র যতটুকু সেখান থেকে পড়লে এভাবে মারা যাওয়ার কথা না। ময়না তদন্ত করলে সঠিক তথ্য বেড়িয়ে আসবে বলে তিনি আশা করেন।
পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ আসে এবং রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।