সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চের পুর্ণাঙ্গ কমিটি গঠন; বাহলুল সভাপতি, লেনিন সাধারণ সম্পাদক | চ্যানেল খুলনা

নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চের পুর্ণাঙ্গ কমিটি গঠন; বাহলুল সভাপতি, লেনিন সাধারণ সম্পাদক

নিরাপদ কৃষির আকাঙ্খায় স্বেচ্ছাসেবী সংগঠন খুলনায় নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চের পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। আজ ২০ এপ্রিল ২০২২ খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সভা কক্ষে সংগঠনের ২য় সাধারণ সভার মাধ্যমে । এসকেএমডি বাহ্ধসঢ়;লুল আলমকে সভাপতি, মোফারসের আলম লেনিনকে সাধারণ সম্পাদক ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
এখানে উল্লেখ্য বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ-এর সহযোগিতায় গত ২১ ডিসেম্বও থেকে সংগঠনটি কৃষকের চাষাবাদের স্বাধীনতা, বীজ সংরক্ষণের মাধ্যমে কৃষকের বীজের নিরাপত্তা, রাসায়নিক সার এবং বিষমুক্ত সবজি, ফল ও ফসল উৎপাদনে কৃষককে উৎসাহিত করা একই সাথে কৃষক যাতে নিরাপদ সবজি ও ফলের লাভজনক দাম পায়, তার জন্য প্রচারাভিযান পরিচালনা ও নানামুখী উদ্যোগ গ্রহণ করতে কাজ করছে। সংগঠকরা জানান, গড়ে ওঠা সংগঠনটি সচেতন তরুণদের একটি প্লাটফরম। সংগঠনটি রাজনীতি সচেতন ও দল নিরপেক্ষ থেকে নিরাপদ কৃষির গুরুত্ব নিয়ে কাজ করবে। কৃষিতে বহুজার্তিক কোম্পানির আগ্রাসন রুখতে কৃষকের পাশে থাকবে নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চ।
এসকেএমডি বাহ্ধসঢ়;লুল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোকজ এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোফারসের আলম লেনিন, শরিফুল ইসলাম সেলিম, দিপংকর রায়, রেখা মারিয়া বৈরাগী, ডা: এসএম হক, পলাশ দাশ, মেহেদী হাসান জীম, বেনজির আহম্মেদ মুকুল, জাহিদুর রহমান, ঘোষণাপত্র এবং গঠনতন্ত্রের খসড়া চুডান্ত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।