সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জেলা বিএনপি ইফতার মাহফিলে মারামারি ও ছুরিকাঘাত : আহত ৪ | চ্যানেল খুলনা

জেলা বিএনপি ইফতার মাহফিলে মারামারি ও ছুরিকাঘাত : আহত ৪

খুলনা বিএনপির ইফতার মাহফিলের খাবার নিয়ে মারামারিতে ২জন ছুরিকাঘাতসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় খুলনা ক্লাবে জেলা বিএনপির ইফতার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহতের মধ্যে জেলা যুবদলের কর্মী রাজু ও জনিকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, চেয়ারে বসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা পরে হাতাহাতি, চেয়ার ছােড়াছুড়ি ও সংঘর্ষের ঘটনা ঘটে। মহানগর ছাত্রদলের আহবায়ক ইশতিয়াক আহমেদ ইস্তির নেতৃত্বে ছাত্রদলের একটি গ্রুপ জেলা যুবদলের নেতাকর্মীদের ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। তবে এ বিষয়ে জেলা বিএনপির দায়িত্বশীলদের কোন বক্তব্য জানা সম্ভব হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।