সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বরিশাল সমিতির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বরিশাল সমিতির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার উদ্যোগে পবিত্র রমজান মাস ব্যাপী অসহায়, দু:স্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। রবিবার বিকাল চারটায় নগরীর হোটেল আরাফাত ইন্টারন্যাশনাল-এর লবিতে বিভিন্ন আবাসিক হোটেল ও ছোট ছোট প্রতিষ্ঠানে কর্মরত নিম্ন বেতনভুক্ত ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সমিতির উদ্যোগে বিপুল পরিমাণ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন – বাংলাদেশ সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সমিতির উপদেষ্টা আলহাজ্ব রোটারিয়ান সুলতান হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলার সহ-সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব রোটারিয়ান অধ্যক্ষ দেলওয়ারা বেগম, খুলনা ওয়াসার ডিএমডি আলহাজ্ব ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন আহমেদ। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সমিতির প্রতিষ্ঠাতা নেতা মোঃ ফিরোজ আলম খান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র যুগ্ম-সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন -এম এ সালাম, ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, ,হুমায়ুন কবীর খান,ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, হুমায়ূন কবীর বালী , অধ্যক্ষ মাহাতাব উদ্দিন, মনির হোসেন, মতিয়ার রহমান, জুয়েল হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ। সভায় অপর এক প্রস্তাবে… রমজানের শেষ সপ্তাহে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সমিতির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।