সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীতে নিরাপদ খাদ্য নিশ্চিতে কেসিসি’র অভিযান | চ্যানেল খুলনা

নগরীতে নিরাপদ খাদ্য নিশ্চিতে কেসিসি’র অভিযান

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার(১২ এপ্রিল) মহানগরীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। মাহে রমজানের পবিত্রতা রক্ষা, ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় রোধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে নগরীর নিউ মার্কেট এলাকার ফল ব্যবসায়ী কাজী মো: কাইয়ুম ও রিফাত ইসলাম’কে প্রিমিসেস লাইসেন্স না থাকার কারণে প্রত্যেকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা, দৌলতপুর বাজারের ফল বিক্রেতা মো: ইনসান’কে লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩ হাজার টাকা, প্রণব সাধুর মালিকানাধীন মাতৃ মিষ্টান্ন ভান্ডার’কে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা এবং মো: আশরাফুল-এর মালিকানাধীন শামীম হোটেল’কে দধি উৎপাদনে বিএসটিআই লাইসেন্স না থাকা এবং কাচা ও রান্না খাবার একই ফ্রিজে সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
কেসিসি’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিবুল আলম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে কেসিসি’র ভেটেরিনারী অফিসার ডা. মো: রেজাউল করিম, ভেটেরিনারী সার্জন ডা. পেরু গোপাল বিশ্বাস, বাজার সুপার এম এ মাজেদ, বিএসটিআই’র সহকারী পরিচালক আবু জায়েদসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত ও দব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।