সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বঙ্গবাসী স্কুলের পূনর্মিলনী সফলে ৮ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন | চ্যানেল খুলনা

বঙ্গবাসী স্কুলের পূনর্মিলনী সফলে ৮ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন

খুলনা মহানগরীর খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে পূনর্মিলনী-২০২২ অনুষ্ঠান আয়োজনের জন্য ৮ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বিকাল ৩টায় বঙ্গবাসী মোড়ে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কামরুল ইসলামকে। এছাড়া কমিটির অন্যান্য উপদেষ্টারা হলেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইমরুল কায়েস, শামসুদ্দিন কচি, মুন্সি মোঃ শারাফাত, মোঃ শাহ আলম নান্নু, মশিউর রহমান, আব্দুল হামিদ ও মাহমুদুল ইসলাম।

সভায় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পূনর্মিলনী সফলভাবে সম্পন্নের লক্ষে পরবর্তীতে বিভিন্ন কমিটি-উপকমিটি গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় বক্তৃতা করেন পূনর্মিলনী আয়োজক কমিটির উপদেষ্টা মোঃ ইমরুল কায়েস, মোঃ শামসুদ্দিন কচি, মোঃ শাহ আলম নান্নু, মুন্সী মোঃ সারাফাত, মোঃ বরকত হোসেন, আব্দুল হামিদ, মশিউর রহমান লিটন, মনির হোসেন বাবু, মাহমুদুল ইসলাম সোহাগ, তরিকুল ইসলাম রিপন, শরিফুল ইসলাম প্রিন্স, আমির হোসেন দুলাল, ওয়াহেদুল ইসলাম ডালিম, মোহাম্মদ মিলন, নাসির, মিজানুর রহমান, মশিউর রহমান জনি, মোঃ মকিম, শাহা আলম, আব্বাস প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।