সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে কোডেকের উদ্যোগে প্রতিবন্ধিতা জরিপ বিষয়ক সভা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে কোডেকের উদ্যোগে প্রতিবন্ধিতা জরিপ বিষয়ক সভা

বাগেরহাটের মোরেলগঞ্জে বে-সরকারি উন্নয়ন সংস্থা কোডেকের উদ্যোগে উপজেলা পর্যায়ে সোশ্যাল এ্যাডভোকেসি এন্ড নলেজ ডিসেমিনেশন ইউনিট উপজেলা পর্যায়ে প্রতিবন্ধিতা জরিপে অন্তর্ভূক্তি বিষয়ক এক সভা সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শুভে”ছা বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান হাওলাদার, বারইখালী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আউয়াল খাঁন মহারাজ, মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর মোল্লা, প্রতিবন্ধী বিষয়ক অফিসার ডা. কায়কোবাদ আকুঞ্জি, সমাজসেবা অফিসার গৌতম বিশ্বাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন, ডা. আহাদ নাজমূল হাসান প্রমুখ।
সভা সঞ্চালন করেন শাখা ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান। সভায় প্রকল্প পরিচালক বলেন, কোডেক পিকেএসএফ’র অর্থায়নে মোরেলগঞ্জ উপজেলায় ৩ টি ইউনিয়নে প্রতিবন্ধি জরিপের কাজ করবে।
এ ছাড়া বাল্য বিবাহ রোধে কিশোরীদের সচেতনা বৃদ্ধি করবে। সভাশেষে খাউলিয়া ইউনিয়নের ৩ জন প্রতিবন্ধী আব্দুর রব, সুলতান হাওলাদার, আলমগীর তালুকদার এদেরকে হুইল চেয়ার বিতরণ করেণ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।