সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সোনার বাংলা গড়তে হলে আলোকিত মানুষ হতে হবে | চ্যানেল খুলনা

সোনার বাংলা গড়তে হলে আলোকিত মানুষ হতে হবে

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, সোনার বাংলা গড়তে হলে তোমাদের পড়া-লেখা শিখে আলোকিত মানুষ হতে হবে। আধুনিক তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকতে হবে। গণিত ও বিজ্ঞানের ওপর দখল থাকতে হবে। জঙ্গিবাদ, মাদক, ইভটিজিংকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। একই সাথে মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থাকতে হবে। ২০৪১ সালে দেশ যখন উন্নত রাষ্ট্রে পরিণত হবে তখন তোমরাই হবে দেশের কর্ণধর। মঙ্গলবার সকাল ১০ টায় খাসেরহাটের কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান অর্চণা বড়াল ঝর্ণা, বিউটি আক্তার, মাসুদ সর্দার, শেখ বাদশা মিয়া, অলিউজ্জামান জুয়েল খলিফাসহ বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। নবীন বরণ শেষে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ সবুজ সাথী’র পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে উন্নত জাতের আম গাছের চারা প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বাগেরহাটে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

ফকিরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

সুন্দরবনে বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।