সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন | চ্যানেল খুলনা

জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খুলনা জেলা পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ সকাল সাড়ে ৭টায় জেলা পরিষদের প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে ৭টা ৪৫ মিনিটে জেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাজ্ঞাপন, দুপুর দেড়টায় এতিমখানা ও দুঃস্থদের মাঝে মিষ্টান্ন ও উন্নত মানের খাবার বিতরণ, দুপুর দুইটায় মহান স্বাধীনতা যুদ্ধে শহিদের মগফিরাত কামনায় জেলা পরিষদ জামে মসজিদে বিশেষ মোতাজাত এবং তাদের আত্মার শান্তি কামনায় আর্য্য ধর্মসভা, মন্দির ও রূপসা ব্যাপিষ্টচার্চ গীর্জায় বিশেষ প্রার্থনা, সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ
হারুনুর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, , জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, জয়ন্তী রানী সরদার, সচিব বিষ্ণুপদ পাল, জেলা পরিষদ সদস্য মোল্লা মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।