সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের ছেলেমেয়েদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন | চ্যানেল খুলনা

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের ছেলেমেয়েদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা বিভাগের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকতা-কর্মচারী ও তাঁদের ছেলেমেয়েদের ৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন আজ (শুক্রবার) সকালে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার  মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটে। তিনি বলেন, করোনার জন্য প্রায় দুই বছর খেলাধুলা বন্ধ ছিলো। করোনার প্রকোপ কমে আসার কারণে আবার শিক্ষার্থীরা খেলাধুলার জন্য মাঠে আসছে। এই প্রতিযোগিতার মাধ্যমে ভাতৃত্ববোধ ও একে অন্যকে চেনার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ এবং খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনার পরিচালক মোঃ ফিরোজ শাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

রাজধানীর মতিঝিল থেকে আটক খুলনার সাবেক কাউন্সিলর কাউট

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সিসিটিভিতে শনাক্ত ৪-৫ জন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।