সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুর মুজগুন্নী আরাফাত মসজিদ রোডের অগ্নিকাণ্ড | চ্যানেল খুলনা

খালিশপুর মুজগুন্নী আরাফাত মসজিদ রোডের অগ্নিকাণ্ড

নগরীর খালিশপুর মুজগুন্নী আরাফাত মসজিদ রোডের অগ্নিকাণ্ডে নয়টি ঘর পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, এই বাড়িতে ১৮টি পরিবার রয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় রান্না ঘরের চুলা থেকে এই আগুন লাগে। এরপর তা পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৮ টি পরিবারের ৯ টা ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের খালিশপুর ষ্টেশনের সিনিয়র অফিসার মো. মালেক সরদার জানান, তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তা না হলে পার্শ্ববর্তী ঘরে আগুন ছড়িয়ে পড়তো।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।