সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সিলেটে বিএইচবিএফসি’র অংশীজন সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

সিলেটে বিএইচবিএফসি’র অংশীজন সভা অনুষ্ঠিত

গত ২৭ ফেব্রুয়ারি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)’র সিলেট অঞ্চলের ঋণ গ্রহীতা ও সেবা প্রার্থী স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এক অংশীজন সভা সিলেট জোনাল অফিসে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এমডি মো. আফজাল করিম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বিএইচবিএফসি’র সেবার মান ও সেবা সহজীকরণ এবং জবাবদিহিতা বৃদ্ধি প্রয়াশসহ নতুন চালুকৃত শরীয়াহ ভিত্তিক বিনিয়োগ ব্যবস্থা বিষয়ে অংশীজনদের অবহিত করেন। তিনি এ সময় বিএইচবিএফসি’র ঋণ গ্রহণ ও রিপেমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের অভিজ্ঞতার কথা শোনেন এবং তাঁদের মতামত গ্রহণ করেন। জনাব করিম এ সময় প্রতিষ্ঠানটির নতুন চালুকৃত অনলাইন অর্থ সংগ্রহ ব্যবস্থার বিস্তারিত বর্ণনা দেন। এ ধরনের সভা ও প্রতিষ্ঠানের সেবার মান সম্পর্কে অংশগ্রহণকারীগণ নির্বাহী প্রধানকে ধন্যবাদ জানান। বিএইচবিএফসি সিলেট জোন-এর ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম, এ জোনের সকল শাখা ব্যবস্থাপক এবং বিভিন্ন শ্রেণী-পেশার উল্লেখযোগ্য সংখ্যক স্টেকহোল্ডোর উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।