সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গকথা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন | চ্যানেল খুলনা

বঙ্গকথা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বঙ্গকথা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষ্যে “কবিতায় বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ ও সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সংগঠনের উদ্যোগে খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এসকল কর্মসূচি উদযাপন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মোঃ আজগর হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম নিলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের উপ-সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার দেবপ্রসাদ বিশ্বাস, ছন্দ স¤্রাট শাহী সবুর, জেলা সংগঠনের সভাপতি শেখ আসাদুজ্জামান মিথুন, নগর সভাপতি ইফফাত সানিয়া ন্যান্সি, মোঃ আকরাম হোসেন মল্লিক, এস এম মাসুদ পারভেজ, শেখ মোহাম্মদ আসিফ হোসেন,
প্রধান অতিথি তার বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের প্রতিপাদ্য বিষয়াদী এ আলোচনা সভায় সবার সামনে তুলে ধরে মায়ের ভাষা বাংলার গুরুত্বকে সকলের সামনে তুলে ধরায় বঙ্গকথা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের এ আয়োজনকে সাধুবাদ জানান এবং সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা শেষে বঙ্গকথা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।