সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েট ও ল্যাবএইড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েট ও ল্যাবএইড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও ল্যাবএইড লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি রবিবার সকালে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে দ্বিপাক্ষিক এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারকের প্রেক্ষিতে কুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অধিকতর স্বাস্থ্যসেবা সুনিশ্চিতকরণের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষাসহ চিকিৎসাসেবা ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. এ কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ গোলাম কাদের,  বিশ্ববিদ্যালয়য়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, খুলনা ল্যাবএইড লিমিটেড এর ম্যানেজার ও ইনচার্জ মোঃ জাকারিয়া ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন প্রমূখ। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং ল্যাবএইড এর পক্ষে খুলনা ল্যাবএইড লিমিটেড এর ম্যানেজার ও ইনচার্জ মোঃ জাকারিয়া ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তা এবং শিক্ষক সমিতিসহ অন্যান্য সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।