সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনের সৌন্দর্য ও স্বকীয়তা রক্ষার দাবীতে ইসলামী ছাত্র আন্দোলন জেলার মানববন্ধন | চ্যানেল খুলনা

সুন্দরবনের সৌন্দর্য ও স্বকীয়তা রক্ষার দাবীতে ইসলামী ছাত্র আন্দোলন জেলার মানববন্ধন

সোমবার(১৪ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি এইচএম ইনামুল হাসান সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ মোল্লার সঞ্চালনায় ২২ তম সুন্দরবন দিবস উপলক্ষে “সুন্দরবনের সৌন্দর্য রক্ষার দাবিতে মানববন্ধন” অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা নগর সভাপতি মুফতি আমানুল্লাহ ,জেলা সেক্রেটারী আসাদুল্লাহ গালিব, নগর সেক্রেটারী শেখ মুহাম্মদ নাসির উদ্দিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহানগর সাধারণ সম্পাদক এমএ মান্নান বাবলু ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,” সুন্দরবন বাংলাদেশের বিভিন্ন বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত নীতিমালা পরিলক্ষিত না হওয়া দুঃখজনক”

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ছাত্র যুব বিষয়ক সম্পাদক গাজী হায়দার আলী, জেলা শ্রমিক আন্দোলন সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, জেলা যুব আন্দোলন সভাপতি মেহেদী হাসান, এসকে নাজমুল হাসান, নাজিম উদ্দিন ফকির, মহানগর ছাত্র আন্দোলন সভাপতি মোহাম্মদ মঈনউদ্দীন ,জেলা সহ-সভাপতি আবু রায়হান, নগর সহ-সভাপতি ইব্রাহিম ইসলাম আবীর, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান, হাবিবুল্লাহ মেসবাহ, উসামা আবরার সহ ছাত্র আন্দোলন জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড সমূহের বিভিন্ন নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।