সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নগর যুবলীগের শীতবস্ত্র বিতরণ কালে মেয়র | চ্যানেল খুলনা

নগর যুবলীগের শীতবস্ত্র বিতরণ কালে মেয়র

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার শীতবস্ত্র বিতরণ কালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, সংকটকালীন সময়ে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে বিদেশী প্রভুর দয়ায় ক্ষমতায় আসতে চায় বিএনপি জামায়াত। জনগনের দ্বারা প্রত্যাক্ষান হয়ে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
তিনি আরো বলেন, করোনা মহামারীর এই সময়ে বিএনপি জামায়াত ও তাদের অনুসারীদের অসহায় মানুষের পাশে দেখা যায়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মানুষের পাশে ছিল। আমরা জনগনের ক্ষমতায় বিশ্বাসী। আর বিএনপি জামায়াত ও তাদের অনুসারীরা জনগনের ক্ষমতায় বিশ্বাসী নয়।
শনিবার সকালে শহীদ হাদিস পার্কে নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর যুবলীগ নেতা কামরুল আহসান, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, কাজী কামাল হোসেন, তাজুল ইসলাম, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম, নগর ছাত্রলীগ নেতা জহির আব্বাস, মাহমুদুল ইসলাম সুজন, মাহমুদুর রহমান রাজেস, হিরন হাওলাদার, ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল মালেক, ইলিয়াস হোসেন লাবু, ইমরুল ইসলাম রিপন, মাসুম উর রশিদ, হারুন উর রশিদ, লাবু আহমেদ, জিহাদুর রহমাম জিহাদ প্রমুখ।
এ সময় পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।