সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেডিএ এর উচ্ছেদে ৫০ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

কেডিএ এর উচ্ছেদে ৫০ হাজার টাকা জরিমানা

কেডিএ’র উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে প্রথমে ২৭নং কেডিএ এ্যাপ্রোচ রোড, সোনাডাঙ্গা এলাকায় তুষার কান্তি দোবের মালিকানাধীন ৫ তলা ভবনের অনুমোদিত নকশার ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়।
এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানাসহ আরও ব্যত্যয়কৃত অংশ নিজ দায়িত্বে অপসারণের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেধে দেওয়া হয়।

সোনাডাঙ্গা খা বাড়ি এলাকায় ইয়াসিন আলী হাওলাদারের অননুমোদিত নির্মাণাধীন ভবনের গ্রেডবীম কেটে দেয়াসহ রড ও সাটারিং অপসারণ করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়।
টুটপাড়া এলাকার তিলোকা রানী কুন্ডুর নির্মাণাধীন একতলা ভবনের সামনে ও পিছনের অনুমোদিত নকশার ব্যত্যয়কৃত বর্ধিত অংশের সাটারিং অপসারণ করে রড কেটে দেওয়া হয়।

লবনচরা জিন্নাহপাড়া এলাকার শেখ আব্দুল মামুন কর্তৃক তিন বছর পূর্বে নির্মিত ভবনের অনুমোদিত নকশার ব্যত্যয়কৃত সামনে ও পিছনের পাঁচ ফুট পর্যন্ত বর্ধিত অংশের ছাদ কেটে দেয়া হয়।
এ সকল অপসারণ কাজে কেডিএ নানা ধরণের আধুনিক যন্ত্রপাতিসহ প্রায় বিশজন শ্রমিক নিয়োজিত ছিলেন।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কেডিএ’র অথরাইজড অফিসার, জি এম মাসুদুর রহমান এবং কেডিএ’র নির্বাহী ম্যাজিেেষ্ট্রট দীপংকর দাস।

এ সময় কেডিএ’র সকল ইমারত পরিদর্শকগণ উপস্থিত ছিলেন। ভাঙ্গার কার্যক্রমে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সদস্যগণ সহযোগীতা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।