সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনাস্থ সাতক্ষীরা সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

খুলনাস্থ সাতক্ষীরা সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খুলনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খুলনাস্থ সাতক্ষীরা সমিতি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ময়লাপোতা মোড়ে অসহায় ও দু:স্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে সমিতির নেতৃবৃন্দ বলেন, শীতের প্রকোপ থেকে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে হবে। মহানগরীর অসহায় একটি মানুষও যেন শীতে কষ্ট না পায় সেদিকে যথাসাধ্য লক্ষ্য রাখতে হবে। সাতক্ষীরা সমিতির পাশাপাশি ছিন্নমূল মানুষের সহযোগিতায় বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান নেতৃবৃন্দরা।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ডা. সৈয়দ আবু সইদ, উপদেষ্টা ডা. এস এম আবদুল ওহাব, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ এরশাদ আলী, সহ-সভাপতি ডা. মো. আব্দুস সবুর, যুগ্ম সম্পাদক-১ অধ্যাপক মো. নুরুজ্জামান তুহিন, যুগ্ম সম্পাদক-২ ডা. মো. আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. রেজওয়ানুল ইসলাম ফাহাদ, ট্রেজারার মো. আবুল কাশেম মাহদী, মহিলা সম্পাদক অধ্যাপক আলীয়া রওশন রোজী, প্রচার সম্পাদক রেজওয়ানুল কবির রাজু, সিয়াম প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।