সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা নগর সভাপতি গাজী আলাউদ্দিন | চ্যানেল খুলনা

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা নগর সভাপতি গাজী আলাউদ্দিন

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদকে। ৩০ জানুয়ারি ২০২২ তারিখে কেন্দ্রীয় মহাসচিবের বরাত দিয়ে সহকারী পরিচালক মহিম মিজান স্বাক্ষরিত এক পত্রে খুলনা মহানগর শাখার চলমান কমিটির অবশিষ্ট মেয়াদের জন্য সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদকে এই দায়িত্ব প্রদান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এই স্বেচ্ছাসেবী সংস্থাটি ভারত ও নেপাল সরকারেরও অনুমোদনপ্রাপ্ত এবং ভারতের জাতীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল কমিশন ফর ওমেন-ভারত, ন্যাশনাল ভিজিলেন্স কমিশন-ভারত ও বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত।
আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ ফাউন্ডেশনের এই দায়িত্ব পাওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন উপদেষ্টা রোটাঃ এস. এম. শাহনওয়াজ আলী, আলহাজ¦ রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার ও ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, শেখ মোঃ নাসির উদ্দিন ও আব্দুস সালাম শিমুল, সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু এবং রোটাঃ মোঃ আজিজুল হক, রোটাঃ খান ইমরান আহমেদ, মোঃ রুকুনুজ্জামান, ইনামুল হক সবুজ, এস কে রানা আহমেদ, এইচ এম জহিরুল ইসলাম, বিমল মল্লিক, মোঃ বদিউজ্জামান লাবলু, মোঃ হাসানুর রহমান তানজির, এ্যাডভোকেট হাবিবুর রহমান মিজি, ইসরাত জাহান জিনাত, মোঃ হুমায়ুন কবির বালী, এসকে এমডি বাহলুল আলম, মোঃ মনির হোসেন, রকিব উদ্দিন মোল্যা, বিপ্লব কান্তি দাস, শায়খুল ইসলাম বিন হাসান, অসীম কুমার বিশ্বাস, কাজী আব্দুল মান্নান, সোহাগ হোসেন, প্রীতিশ ঢালী, মোঃ ইউনুস সানা, ইলিয়াছ হোসেন লাবু, মানসুরা তুলি, এম হানিফ হোসেন, নাঈম ফারহান, মোঃ আফতাব উদ্দিন, নিজাম উদ্দিন মোল্লা রাজীব, শাহিন আলম বাবু, মোঃ লিটন হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ মনে করেন আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর নেতৃত্বে সংগঠনটি এতদাঞ্চলের মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।