সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ভিবিডির শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় ভিবিডির শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)। বাংলাদেশের সকল জেলায় এই সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে।
ভিবিডি প্রতিষ্ঠার পর থেকে খাবার বিতরণ, করোনাকালীন ত্রাণ বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ সহ নানামূখি কার্যক্রম এগিয়ে যাচ্ছে এই সংগঠন।
বছরের শুরুতে শুক্রবার (৭ জানুয়ারি) ভিবিডি খুলনা জেলার স্বেচ্ছাসেবকরা “শীত কাটুক উষ্ণতায়” নামক একটি ইভেন্ট আয়োজনের মাধ্যমে প্রায় ২০-২৫ জন অসহায়, গরীব মানুষকে শীতের গরম কাপড় দিয়ে সহায়তা করে।
ভিবিডির খুলনা জেলার সভাপতি এনামুল হাসান বলেন, শহরের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থের থেকে বেশি যেটা প্রয়োজন, সেটা ইচ্ছা। সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে শীতের কষ্ট লাঘবে যতটা সম্ভব এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমরা করোনাকালীন সময়ে শ্রমজীবী মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে হাজির হয়েছিলাম। করোনা পরিস্থিতির অবনতি হলে আবারও তাদের পাশে দাঁড়াবো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।