সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সার্জেন্ট রেকসনাকে আইজিপি’র সহধর্মীনির অভিনন্দন পত্র | চ্যানেল খুলনা

সার্জেন্ট রেকসনাকে আইজিপি’র সহধর্মীনির অভিনন্দন পত্র

দায়িত্ব পালনকালে সাহসী ভূমিকা পালন করার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নারী সার্জেন্ট রেকসনাকে অভিনন্দন পত্র পাঠিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ’র সহধর্মীনি জীশান মীর্জা। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র সভানেত্রী হিসেবে তিনি এ অভিনন্দন পত্র প্রেরণ করেছেন। শুক্রবার (২১ জানুয়ারী) দুপুরে পুনাক সভানেত্রীর পক্ষে কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা অভিনন্দন পত্র সার্জেন্ট রেকসনার হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মোহাম্মদ তাজুল ইসলাম।

বাংলাদেশ পুলিশের আইজিপি’র সহধর্মীনি ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জীশান মীর্জা সার্জেন্ট রেকসোনার সাহসী পদক্ষেপ দৃষ্টিগোচর হলে তিনি প্রশংসাসূচক অভিনন্দন পত্র প্রেরণ করেন।

অভিনন্দন পত্রে পুনাক সভানেত্রী উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে আপনি পেশাদারিত্বের যে অনন্য উদাহরণ সৃষ্টি করলেন, তা শুধু বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্যই নয়, দেশের নারী সমাজের কাছেও অনুসরণীয় ও অনুকরণীয় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় খুলনা মহানগরীর খলিশপুর থানাধিন বয়রা কলেজ মোড় এলাকায় সন্ত্রাসীরা স্থানীয় এক যুবলীগ নেতাকে লক্ষ কওে ককটেল নিক্ষেপ ও গুলি করে মোটরসাইকেলযোগে পলানোর চেষ্টা করে। এসময়ে আসামীদেরকে আটক করার উদ্দ্যেশে বেতার যন্ত্রের মাধ্যমে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট রেকসনা বার্তা প্রেরণ করে গতিরোধ করার জন্য অনুরোধ করে। পরে ডিউটিরত ট্রাফিক পুলিশ সদস্যদের সহায়তায় খালিশপুর থানার অফিসার ইনচার্জসহ তার টীমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২টি পিস্তল, ১১ রাউন্ড গুলি এবং ১ টি ককটেলসহ এক জন আসামীকে গ্রেফতার করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।