সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মানুষ সরু চালের দিকে ঝুঁকছে: খাদ্যমন্ত্রী | চ্যানেল খুলনা

মানুষ সরু চালের দিকে ঝুঁকছে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মানুষ সরু চালের দিকে ঝুঁকছে। রিকশাচালকও সরু চাল খেতে চায়। সরু চালের ওপর চাপ পড়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে এমন মন্তব্য করেন তিনি।

দেশে সরু চালের চাহিদা ক্রমশ বাড়ছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, আগে সারা বছর ভারত থেকে গরু আসত। এখন দেশে বড় বড় গরুর খামার, অনেক খামার। দেশে গরু উৎপাদন হয়। গরু মোটাতাজাকরণেও অনেক মোটা চাল লাগে বা চলে যায়। দেশে চালের উৎপাদন যেমন বৃদ্ধি পেয়েছে, চাহিদা তেমনি বেড়েছে।

তিনি বলেন, ভারত থেকে মিনিকেট চাল আনার জন্য অর্ডার দিলেও চাল এসেছে খুবই কম। প্রতি কেজিতে ৮-৯ টাকা দাম বেড়েছে ভারতে। জাহাজ ভাড়াও চার-পাঁচ গুণ বেড়েছে। সরকারিভাবে মোটা চাল বিক্রি হচ্ছে ৩০ টাকা করে। যদিও সরকারের খরচ পড়ে ৩৭ টাকা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ হবে : স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।