সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জেলা শিল্পকলা একাডেমি খুলনাতে নারীর জরুরী পিরিয়ডকালীন সুরক্ষা নিশ্চিতে বিশেষ উদ্যোগ | চ্যানেল খুলনা

জেলা শিল্পকলা একাডেমি খুলনাতে নারীর জরুরী পিরিয়ডকালীন সুরক্ষা নিশ্চিতে বিশেষ উদ্যোগ

Menstruation বা পিরিয়ড। শব্দটি আমাদের সমাজে এখন পর্যন্ত শঙ্কার, অস্বস্তির। যখন একজন কিশোরী সর্বপ্রথম বয়ঃসন্ধিতে পদার্পণ করে তার চোখেমুখে কাজ করে একহ্রাস বিষন্নতা-ভয়। পরিবার থেকে হয়ত কখনো তাকে জানানোই হয়নি বয়ঃসন্ধির শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়ে। গ্রামাঞ্চলে এখনও পিরিয়ড চলাকালীন সময়ে মানুষকে অপবিত্র বিবেচনা করা হয়।

আমাদের দেশে ফার্মেসীতে স্যানিটারি ন্যাপকিন সামনে রাখা হলেও এতটাই সংকোচ কাজ করে যে সেটা চাইতে হয় গোপনে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল কোথাও ইমারজেন্সি স্যানিটারি সেবা এখনো পর্যন্ত শুরু হয় নি।যেকোনো সময় একটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার ভয়ে কিশোরীরা বাড়ির বাইরে যেতে সংকোচে থাকছে। কর্মক্ষেত্রে নারীকে পর্যাপ্ত স্যানিটারি সুবিধা দেয়ার বিষয়ে কম পদক্ষেপ দেখা যায়।

পাবলিক প্লেসে নারীদের এই বিড়ম্বনায় কিছুটা স্বস্তির জায়গা তৈরি করতে উইথ শী আগামী ১২ জানুয়ারি, ২০২২, রোজ বুধবার বিকাল ৪টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে জনস্থানে পিরিয়ডকালীন সেবা উদ্বোধনের উদ্যোগ নিয়েছে। আয়োজনে থাকছে জেলা শিল্পকলা একাডেমি, খুলনা ও সহযোগিতায় থাকছে খুলনা জেলা প্রশাসন।

লেখক: তাসফিয়া রহমান

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।