সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা সফর শেষে জাপানের মেরিটাইম সেলফ্ ডিফেন্স ফোর্সের দুটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ | চ্যানেল খুলনা

শুভেচ্ছা সফর শেষে জাপানের মেরিটাইম সেলফ্ ডিফেন্স ফোর্সের দুটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ

জাপানের মেরিটাইম সেলফ্ ডিফে›স ফোর্স (ঔগঝউঋ) এর দুটি যুদ্ধজাহাজ উরাগা (ঔঝ টজঅএঅ) ও হিরাডো (ঔঝ ঐওজঅউঙ) শুভেচ্ছা সফর শেষে আজ সোমবার (১০-০১-২০২২) চট্টগ্রাম বন্দর জেটি ত্যাগ করেছে। জাহাজ দুটি চট্টগ্রাম বন্দর ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে বিদায় জানায়। এসময় চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাহাজ দুটি বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল,কমান্ডার বিএন ফ্লিট, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।জাহাজ দুটির এ শুভেচ্ছা সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। উল্লেখ্য, তিনদিনের শুভেচ্ছা সফরে জাহাজ দুটি গত ০৮ জানুয়ারি ২০২২ তারিখে বাংলাদেশ আগমন করে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।