সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা নগর ও জেলা কমিটি গঠন | চ্যানেল খুলনা

ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা নগর ও জেলা কমিটি গঠন

শুক্রবার (৭ জুলাই’২২) বিকাল তিনটায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার মজলিসে শুরার অধিবেশন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা নগর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও নগর সেক্রেটারী গাজী মুরাদ হোসেন এবং জেলা সেক্রেটারী মোঃ হেলাল উদ্দিন শিকারির পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারী জেনারেল মাওঃ মুফতি মোস্তফা কামাল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাওঃ কে এম আল-আমিন এহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, সহ সভাপতি মুফতি মাহবুবুর রহমান, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, নগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা ইমরান হোসাইন, নগর কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মাওলানা গাজী নুর আহমদ, নগর সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মোঃ নাজমুস সাকিব।
মজলিসে শুরার অধিবেশনে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোহাম্মদ বদরুজ্জামান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আল-আমিন, মোঃ মাহবুবুর রহমান, মোঃ কামাল হোসেন, মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, মাওলানা ইকবাল মাহমুদ, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ আয়নাল মোল্লা, মোহাম্মদ আবদুল মান্নান, সেখ আজিজুল ইসলাম, মোহাম্মদ আনিসুর রহমান, মোঃ আব্দুল মান্নান, মোঃ রওশন আলী, মোঃ নাসিম হায়দার, মাওলানা আশরাফ আলী, মুফতি রফিকুজজামান, মাওলানা শেখ আব্দুল্লাহ, হাফেজ জাহিদুল ইসলাম, ছাত্র নেতা মোঃ ফরহাদ মোল্লা, মোঃ হাবিবুল্লাহ মেসবাহ।
মজলিসে শুরার অধিবেশন শেষে প্রধান অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক গাজী মুরাদ হসেন এবং জেলা শাখার সভাপতি হিসেবে আলহাজ্ব জাহিদুল ইসলাম, সহ-সভাপতি নুরুল হুদা সাজু ও সাধারণ সম্পাদক হিসেবে মাওঃ হেলাল উদ্দিন শিকারির নাম ঘোষণা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।