সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শ্রীলংকা ও মালদ্বীপে প্রশিক্ষণ সফর শেষে দেশে ফিরেছে নৌবাহিনী যুদ্ধজাহাজ আবু উবাইদাহ | চ্যানেল খুলনা

শ্রীলংকা ও মালদ্বীপে প্রশিক্ষণ সফর শেষে দেশে ফিরেছে নৌবাহিনী যুদ্ধজাহাজ আবু উবাইদাহ

শ্রীলংকা ও মালদ্বীপে প্রশিক্ষণ সফর শেষে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘আবু উবাইদাহ’ আজ বুধবার (০৫-০১-২০২২) চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে। জাহাজটি চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছালে নৌবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে স্বাগত জানায়। এ সময় বানৌজা ঈসাখানের অধিনায়কসহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং নাবিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষণ সফরে বানৌজা আবু উবাইদাহ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফুজ্জামান এর নেতৃত্বে ২৭ জন কর্মকর্তাসহ সর্বমোট ২৪৮ জন নৌসদস্য অংশগ্রহণ করে। জাহাজটি এ সফরে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশসমূহের সাথে সু-সম্পর্ক জোড়দার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। উল্লেখ্য, এর আগে জাহাজটি গত ১৪ ডিসে¤¦র ২০২১ তারিখ সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।