সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা দেশের ন্যায় চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা খুলনায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বিকালে নগরীর শহিদ হাদিস পার্কে মেলার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থানায় ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।
উদ্বোধনী বক্তৃতায় মেয়র বলেন, এই বইমেলার মাধ্যমে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। বঙ্গবন্ধু সম্পর্কে দেশে ও বিদেশে বিভিন্ন ভাষায় প্রায় এক হাজার তিনশত বই প্রকাশিত হয়েছে, পৃথিবীতে কোন নেতার নামে এত বই প্রকাশিত হয়নি। তিনি বলেন, বই হোক মানুষের নিত্যসংগী, বই পড়লে মানুষের জ্ঞান সমৃদ্ধ হয়। বেশি বেশি বই পড়তে মেয়র সকলের প্রতি আহবান জানান।
খুলনা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর। অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ড. মোঃ আহছান উল্যাহ।
উল্লেখ্য, চারদিন ব্যাপী এই বইমেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সকলের জন্য উম্মুক্ত থাকবে। এছাড়া মেলা উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।