সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার জেলা প্রশাসক ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন | চ্যানেল খুলনা

খুলনার জেলা প্রশাসক ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গতকাল রাতে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল, রেলস্টেশন, পিকচার প্যালেস মোড়সহ বিভিন্ন স্থানে ছিন্নমূল, অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এই শীতবস্ত্র বিতরণ করেন। বিতরণকালে জেলা প্রশাসক বলেন, এই শীতবস্ত্রে কিছুটা হলেও অসহায় মানুষের শীত লাঘব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছেন এবং থাকবেন। এই শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষেরা প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক বিভিন্ন স্থানে প্রায় চারশত ছিন্নমূল, অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডলসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।