সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার'র লাল সবুজের মহোৎসব অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার’র লাল সবুজের মহোৎসব অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার’র আয়োজনে ও কাইফেং চাইনিজ রেস্টুরেন্ট এর পৃষ্ঠপোষকতায় চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কাইফেং চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে খুলনার বিভিন্ন স্কুল এর শিশুরা অংশগ্রহন করে। পরে চিত্রাংকনের উপর বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনায় কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার এর সভাপতি শেখ নজরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী প্রধান আকতার উদ্দীন পান্নু।আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, বিএন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ক্যাপ্টেন কামাল নাসের,মো: বিল্লাল হোসেন খান সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় , শাহানুর আলম উপসচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কাজী সাবিরুল আলম প্রধান প্রকৌশলী কেডিএ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান,নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশিদ।
বক্তারা বলেন, শিশুদের চোখে আগামীর স্বপ্ন।
হয়তো এদের মধ্য থেকে বেরিয়ে আসবে বিশ্ব বরেণ্য কোন চিত্রশিল্পী।
যাদের রং তুলির আঁচড়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও বেশি পরিচিত করে তুলবে।
তাদের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন, সেই স্বপ্নকে বুকে নিয়ে ক্ষুদে চিত্রশিল্পীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন- মোঃ মনিরুজ্জামান রহিম, যুগ্ম-মহাসচিব খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, খুলনা কালচারাল সেন্টারের আতাহার আলী, গোলাম রব্বানী ভূঁইয়া, দেলোয়ার হোসেন,জাকারিয়া হোসাইন শাওন,সাদিকা ইসলাম,আফরিন রাত্রী প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।