সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএনপির বিজয় র‌্যালী সফল হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ | চ্যানেল খুলনা

বিএনপির বিজয় র‌্যালী সফল হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে খুলনায় বৃহস্পতিবার বিএনপি আয়োজিত সমাবেশ ও র‌্যালী সফল হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মহানগর ও জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতারা। আজ এক বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, চরম সংকটময় সময় ও প্রতিকূল পরিস্থিতিতে স্বল্প সময়ের আয়োজনে এতো সফল ও সুশৃঙ্খল র‌্যালী আয়োজন সর্বস্তরের নেতাকর্মীর সার্বিক সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে। অবৈধ অনির্বাচিত রাতের ভোটের সরকার ক্ষমতা দখলে রাখতে গত এক যুগে খুলনার হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন সময় বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার ও নির্যাতন করেছে। বিএনপির সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিল সমাবেশে হামলা, লাঠিচার্জ, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপের সাম্প্রতিককালের নজিরও রয়েছে। দীর্ঘ দু:সময়ের প্রতিকূল পরিস্থিতিতেও শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত নেতাকর্মীরা সকল বাঁধার পাহাড় ডিঙ্গিয়ে উত্তাল তরঙ্গের মতো রাজপথে নেমে আসায় প্রমাণিত হয়েছে, হামলা মামলা নির্যাতনে খালেদা জিয়ার অকুতোভয় সেনানীদের দমন করা যায়না। জনগন জেগে উঠেছে এবং অচিরেই আমাদের কাঙ্খিত বিজয় অর্জন সম্ভব হবে।
বিবৃতিতে বিএনপি নেতারা মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিবেচনায় কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়া আয়োজনে সহায়তা করায় পুলিশ প্রশাসন সহ প্রশাসনের সংশ্লিষ্ট সকল দপ্তরকে ধন্যবাদ জানান। বিএনপি একটি গণতান্ত্রিক ও নিবন্ধিত রাজনৈতিক সংগঠন হিসেবে আগামীতেও সকলের সহযোগিতা কামনা করে।
বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।