সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জলাবায়ু পরিবর্তনের প্রভাব ও আমাদের করণীয় শীর্ষক সুজনের মতবিনিমিয় | চ্যানেল খুলনা

জলাবায়ু পরিবর্তনের প্রভাব ও আমাদের করণীয় শীর্ষক সুজনের মতবিনিমিয়

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবায়ু পরিবর্তনের প্রভাব ও আমাদের করণীয় শীর্ষক মত বিনিমিয় সভা মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বেলা ১২টায় খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা কমিটি এ সভার আয়োজক।
সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জাফর ইমাম। অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু। সুজন মিডিয়া কমিটির সদস্য সাংবাদিক কৌশিক দে বাপীর সঞ্চলনায় মূল বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক ও গভেষক গৌরাঙ্গ নন্দী, সুজন জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা, মহিলা পরিষদের সাঃ সম্পাদক রসু আক্তার, পেইভ-এর পিস এ্যাম্বেসেডর নিজাম উর রহমান লালু, সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লা, হারুন অর রশিদ, রীতা রাণী দাস, শেখ আলী এহসান, খলিলুর রহমান সুমন, নারী নেত্রী ইসমাত আরা হীরা, শেখ আইনুল হক, নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলে উদ্বাস্তুর সংখ্যা দিনে দিনে বাড়ছে। শহরের ওপর চাপ পড়ছে। পরিবেশ ধ্বংস করার কারণে আজ সুন্দরবন হুমকির মুখে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিবেশ রক্ষা কাজ করতে হবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।