সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চরমোনাইর মাহফিল ১০ই ডিসেম্বর থেকে শুরু | চ্যানেল খুলনা

চরমোনাইর মাহফিল ১০ই ডিসেম্বর থেকে শুরু

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা গুঁড়িগুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাতের কারনে ঐতিহ্যবাহী চরমোনাইর ৩দিন ব্যাপী বার্ষিক মাহফিলের তারিখে পরিবর্তন করা হয়েছে। সেই অনুযায়ী আগামী (১০ ডিসেম্বর) শুক্রবার চরমোনাই মাহফিল অনুষ্ঠিত হবে। এ দিন বাদ জুম্মা চরমোনই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম-এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে।

আজ সোমবার (৬ ডিসেম্বর) বাদ জোহর চরমোনাইতে আমীরুল মুজাহিদিন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভা শেষে সকলের অবগতির জন্য উপরোক্ত সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, নায়েবে আমীরুল মুজাহিদিন ও চরমোনাই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপ্যাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল খন্দকার গোলাম মাওলা, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী, চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ জিয়াউল করীম, চরমোনাই মাহফিল কমিটির নির্বাহী পরিচালক মাওঃ সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়েরসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল গণ।
উল্লেখ্য: আগামী ৮,৯ ও ১০ ই ডিসেম্বর চরমোনাই বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।