সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাঙালির মুক্তিসংগ্রামের আলোকচিত্র পরিদর্শনে সেখ জুয়েল | চ্যানেল খুলনা

বাঙালির মুক্তিসংগ্রামের আলোকচিত্র পরিদর্শনে সেখ জুয়েল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বাঙালির মুক্তিসংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী’ পরিদর্শন করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

গতকাল রবিবার বেলা দেড়টায় নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন স্থানে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
বিজয়ের মাস ডিসেম্বরের সূচনা দিন থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন ব্যাপী খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ভাষা আন্দোলন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাঙালির মুক্তিসংগ্রামের উপর বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন ও রেজিষ্টার বইয়ে স্বাক্ষর এবং স্বেচ্চাসেবক লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেখ জুয়েল এমপি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহম্মেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, এ্যাড. এনামুল হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা ড. সাঈদুর রহমান, যুবনেতা কাজী কামাল হোসেন, মাসুমুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. কামরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. কামাল শিকদার, নজরুল ইসলাম নবী, মোজাহার হোসেন, মো. আশরাফুল আলম বাবু, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, ইসমাইল হোসেন ইমন, তাজমুল হক তাজু, শরিফুল ইসলমা প্রিন্স, এস এম মাসুদুর রহমান, এস এম শ্রাবণ, নাঈম দেওয়ান, মিথিলা ফারজানা, সিহাব উদ্দিন, মুন্সি শামীমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।