সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪নং ওয়ার্ড সিপিবি’র সদস্য পদ নবায়ন ও সম্মেলন | চ্যানেল খুলনা

২৪নং ওয়ার্ড সিপিবি’র সদস্য পদ নবায়ন ও সম্মেলন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মগানগরীর ২৪নং ওয়ার্ড শাখার সদস্যপদ নবায়ন ও দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার বিকেল ৪টায় দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শাখা সম্পাদক সাইদুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সদর থানা সভাপতি দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শাখা সদস্য ওয়াহিদুর রেজা বিপলু, উত্তম রায় প্রমুখ।সম্মেলনে সাইদুর রহমান বাবুকে সম্পাদক পুনঃ মনোনীত করে শাখা কমিটি গঠন করা হয়।

অপরদিকে দৌলতপুর থানার ছাত্র শাখার সদস্য পদ নবায়ন ও দ্বি-বার্ষিক সম্মেলন সন্ধ্যায় ৬টায় উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শাখা সদস্য মোঃ আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি মহানগর সহ-সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্পাদকমণ্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন, সিপিবি নেতা ফরহাদ হোসেন মিটন, রিপন হোসেন রবি, বাদল বসু, রকি বিশ্বাস, সবুজ হাসান দুর্জয়, দেবব্রত দাস, জেবুন্নেছা জেবু প্রমুখ।

সম্মেলনে রিপন হোসেন রবিকে সম্পাদক মনোনীত করে শাখা কমিটি গঠন করা হয়।

উভয় সম্মেলনে আগামী ১০ ডিসেম্বর ২০২১ তারিখ সদর থানা সম্মেলন এবং ৭ জানুয়ারি ২০২২ মহানগর সম্মেলন সফল করার আহ্বান জানানো হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।