সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা জলমা ইউনিয়নে হাতপাখার প্রার্থী সফিউলের মনোনয়নপত্র দাখিল | চ্যানেল খুলনা

খুলনা জলমা ইউনিয়নে হাতপাখার প্রার্থী সফিউলের মনোনয়নপত্র দাখিল

মঙ্গলবার(২৩ নভেম্বর) দুপুরে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ সফিউলফিউল ইসলাম।
এছাড়াও মেম্বার পদপ্রার্থী হিসেবে ৩ নং ওয়ার্ডে শেখ মোহাম্মদ আল-আমিন, ৪ নং ওয়ার্ডে মোঃ রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ডে রেজাউল করিম রনি, ৬ নং ওয়ার্ডে আব্দুল মান্নান হাওলাদার মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা দ্বীন ইসলাম, সদস্য সচিব গাজী মুরাদ হোসেন, গাজী ফেরদৌস সুমন, মমিনুল ইসলাম নাসিব, মোঃ নজরুল ইসলাম, আব্দুস সালাম, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ অহিদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন, মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।

চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ শফিউল ইসলাম রিটার্নিং কর্মকর্তার নিকট অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।